সুখের নেশা
- মোঃসজিব মিয়া
সুখ যদি চাও,বিলিয়ে দাও,তাহা অন্য ঘরে।
অন্য সুখে হবে সুখী,জনম জনম ধরে।
শুনেছি কতো জ্ঞানী গুণী,তাহা করতো দান
সেই সুখেতে হত সুখী,পাহাড় ও সমান।
সুখ কভু তো যায় না ছোঁয়া,যায় না কভু ধরা।
সুখ হলো ভাই খোদারই দান,তাহার হাতে গড়া।
চাইলে তিনি দিতে পারে যাকে তাকে সুখ।
সুখের নেশায় মেতে তুমি ডেকো না অসুখ।
১৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।